Monday, March 3, 2014

প্রযুক্তি মেলায় ছাড়ের ছড়াছড়ি

যমুনা ফিউচার পার্কে শুরু হওয়া ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড-২০১৪ মেলায় প্রযুক্তিপণ্যে আগ্রহী দর্শকঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি ও কুড়িলের যমুনা ফিউচার পার্কের দুই প্রযুক্তি মেলায় চলছে নানা রকম ছাড়। ২৬ ফেব্রুয়ারি থেকে বিবিএস আয়োজিত ‘বিশ্বকাপের খেলা-প্রযুক্তির মেলা’ স্লোগানে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হওয়া সিটিআইটি এবং ২৭ ফেব্রুয়ারি থেকে যমুনা ফিউচার পার্কের বিসিএসআইসিটিওয়ার্ল্ডে বিভিন্ন প্রযুক্তিপণ্যের সর্বশেষ সংস্করণের দেখা মিলছে।
মেলার আয়োজকেরা জানান, নতুন প্রযুক্তিপণ্যের প্রদর্শনীতে নানা ধরনের দর্শকের আনাগোনায় জমে উঠেছে সিটি আইটি ও বিসিএসআইসিটিওয়ার্ল্ড।
বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘মেলায় অনেক দর্শক হওয়ায় আমরা খুশি। দর্শকদের চাহিদা অনুযায়ী মেলার বাকি দিনগুলোতেও আমরা বিভিন্ন নতুন পণ্য প্রদর্শন করব। পণ্যে ছাড়, উপহারসহ নানা সুবিধাও চালু থাকবে।’
‘বিশ্বকাপের খেলা-প্রযুক্তির মেলা’ স্লোগানে বিসিএস কম্পিউটার সিটিতে ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বার্ষিক এই মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত। বিসিএস আয়োজিত এই মেলার আজ ছিল ষষ্ঠ দিন। মেলার আয়োজকেরা জানান, ঢাকার বিসিএস কম্পিউটার সিটির ‘সিটিআইটি-২০১৪’ শীর্ষক প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের বেশির ভাগই তরুণ। তাঁদের নতুন প্রযুক্তিপণ্যের প্রতি আগ্রহ বেশি দেখা গেছে। তবে মূল আগ্রহ ল্যাপটপ এবং ট্যাবলেটে।
এদিকে, যমুনা ফিউচার পার্কে ২৭ ফেব্রুয়ারি থেকে চলছে আরেক প্রযুক্তি মেলা ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড-২০১৪’। এ মেলায়ও নানা পণ্য ও সেবায় আগ্রহ দেখাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। প্রদর্শনীতে কম্পিউটার ও মুঠোফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের সর্বশেষ সংস্করণ ও সেবা মিলছে বিশেষ ছাড়ে। সঙ্গে থাকছে নানা উপহার।
প্রতিদিনই মেলায় নতুন নতুন পণ্যে পাওয়া যাচ্ছে ছাড় ও উপহার। তথ্যপ্রযুক্তির বিভিন্ন প্রতিষ্ঠানের সুসজ্জিত প্যাভিলিয়নে এই ছাড় পাওয়া যাচ্ছে।
বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকছে সেলিব্রেটি শো। এ ছাড়াও প্রতিযোগিতার মধ্যে আছে শিশুদের চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ, রক্তদান কর্মসূচি ছাড়াও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন।
গত মঙ্গলবার সিটিআইটি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সিটিআইটি মেলায় ছাড়
মেলায় এইচপি, বিকাশ এবং অ্যাভিরা বিভিন্ন ধরনের কুইজসহ অন্যান্য প্রতিযোগিতামূলক আয়োজন করেছে। মেলার চতুর্থ দিনেও বিভিন্ন পণ্যে নানা ধরনের ছাড় দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর সঙ্গে রয়েছে নানা উপহারও।
সিটিআইটি মেলায় বিভিন্ন পণ্য প্রদর্শন চলছেমেলা উপলক্ষে বাইনারি লজিক ইনটেলের নতুন প্রযুক্তির কোর আই৩ সিলেরনভিত্তিক ছোট কম্পিউটার এনইউসি নিয়ে এসেছে। দাম ৪২ হাজার টাকা। কোরআই৩-এর পাশাপাশি পাওয়া যাবে সেলেরন প্রসেসরও। দাম ২৫ হাজার টাকা। এ ছাড়া ট্যাবলেট পিসি পাওয়া যাবে ৮ হাজার ৫০০ টাকায় এবং সঙ্গে উপহার হিসেবে থাকছে ব্যাগ ও কি-বোর্ড। এ ছাড়া বেলকিন রাউটার কিনলে ক্রেতারা পাবেন ই-স্ক্যান অ্যান্টি ভাইরাস উপহার। টেকনো কেয়ার কম্পিউটার লিমিটেড ল্যাপটপ ব্যাটারি, কি-বোর্ড, এলসিডি, এলইডি মনিটরে দিচ্ছে বিশেষ মূল্যছাড়। সঙ্গে পাওয়া যাবে ল্যাপটপ স্ক্রিন প্রটেক্টর।
মেলায় ড্রিমল্যান্ড কম্পিউটার দিচ্ছে ১৪ হাজার ৭০০ টাকায় পিসি, সঙ্গে উপহার হিসেবে থাকছে হেড ফোন। এ ছাড়া অন্যান্য পিসির সঙ্গে উপহার হিসেবে পাওয়া যাবে অ্যান্টি ভাইরাস। স্পিড টেকনোলজি দিচ্ছে ইডিফোয়া স্পিকারের সাথে ৫ শতাংশ এবং ই-স্ক্যান অ্যান্টি ভাইরাসের সঙ্গে ২৫ শতাংশ ছাড়। সঙ্গে থাকছে বিশেষ উপহার। ক্যানন পণ্যের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস প্রিন্টারে দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। ক্যানন পিক্সমা এমজি৩১৭০ ইঙ্কজেট মাল্টি-ফাংশন প্রিন্টার পাওয়া যাবে ৮ হাজার টাকায় এবং ক্যানন পিক্সমা ই-৫১০ ইঙ্কজেট অল-ইন-ওয়ান প্রিন্টার পাওয়া যাবে ৯ হাজার টাকায়। এ ছাড়া ক্যানন এলবিপি ৬২০০ডি লেজার প্রিন্টার পাওয়া যাবে ৯ হাজার ৫০০ টাকায়। ক্যানন পিক্সমা ৬১৭০ ইঙ্কজেট মাল্টিফাংশন প্রিন্টার পাওয়া যাবে ১৬ হাজার টাকায়। এই প্রিন্টারটির আগের দাম ২০ হাজার টাকা। এই প্রিন্টারে পাওয়া যাবে ফ্যাক্স, ফটোকপি ও ব্লুটুথ সুবিধা।
ক্যানন ইমেজ ক্লাস মাল্টিফাংশন ৩০১০ লেজার প্রিন্টার পাওয়া যাবে ১৮ হাজার ৫০০ টাকায়। প্রতিটি প্রিন্টারের সঙ্গে থাকছে একটি ফ্রি টি-শার্ট।
এসার বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস মেলা উপলক্ষে সব এসার পণ্যেই দিচ্ছে ছয় হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। এর সঙ্গে মেলায় এসারের যেকোনো নেটবুক, নোটবুক বা ট্যাবলেট পিসি কিনলেই ক্রেতা পাবেন মাউস, ৮জিবি পেন ড্রাইভ, স্পিকার, প্রিন্টার, ৫০০জিবি পোর্টেবল হার্ড ড্রাইভ, থ্রিজি মোডেমসহ নানাবিধ আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া প্রতিটি এসার নেটবুক, নোটবুক বা ট্যাবলেট পিসির সঙ্গে থাকছে একটি র্যাফেল ড্র কুপন। মেলা শেষে ড্রর মাধ্যমে তিনজন ভাগ্যবান ক্রেতা জিতে নেবেন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও নেপালের রিটার্ন বিমান টিকিট।
বিসিএসআইসিটিওয়ার্ল্ডে যত ছাড়
এক্সিকিউটিভ টেকনোলজিসের এসআর ব্র্যান্ডের ল্যাপটপ ও নোটবুকের সঙ্গে রয়েছে বিশেষ মূল্যছাড়, বান্ডেল গিফট এবং র্যাফেল ড্র। ইউনিক বিজনেস সিস্টেমস হিটাচি মাল্টিমিডিয়া প্রজেক্টরের সঙ্গে একটি স্ক্রিন ও স্পিকার, ওরিয়েন্ট কম্পিউটারস নিউ সনিক ব্র্যান্ডের প্রজেক্টরের সঙ্গে স্ক্রিন; টেকভ্যালি সিস্টেমস ডেল প্রিন্টারের সঙ্গে ডেল পেপার ও টি-শার্ট, সাউথবাংলা কম্পিউটার প্রতিটি টেন্ডা রাউটারে মগ, আইটি পয়েন্ট কিউবি মডেমের সঙ্গে অ্যান্টি ভাইরাসসহ মাউস/কি-বোর্ড/কুলিং ফ্যান, বাংলা লায়ন কানেকশন ও মডেমের সঙ্গে জিম ব্যাগ, এলবি লিংক ত্রিপল ও ডুয়েল অ্যানটেনা এবং রাউটারে ছাড় ও ওয়ারলেস ল্যান কার্ড, সনি ভায়ো ল্যাপটপের সঙ্গে মোবাইল সেট, থ্রিজি মডেম ও স্পেশাল ইয়ার ফোন, আইওয়েব টেকনোলজি এভাস্ট অ্যান্টি ভাইরাসে ছাড় ও মাউস উপহার হিসেবে দিচ্ছে।
বিজনেজল্যান্ড দিচ্ছে কবি ট্যাব পিসিতে বিশেষ ছাড়। ওয়ালটন সব ধরনের প্রিমো স্মার্ট ফোনে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। বিজয় ডিজিটাল ৩০ শতাংশ ছাড়ে বিভিন্ন শিক্ষা উপকরণ, ইউনিকম বাংলাদেশ ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটিতে ২৫ শতাংশ এবং এখনি ডটকম সব পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এ ছাড়াও অন্য প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবায় ছাড় দিচ্ছে।

রবি মাসিক এসএমএস প্যাক

এসএমএস বান্ডেল

আপনার পছন্দের এসএমএস বান্ডল-টি বেছে নিন:
 


বান্ডলএসএমএস সংখ্যাপ্রযোজ্যবান্ডলের মূল্যক্রয় কোডবান্ডলের মেয়াদ
মেগা এসএমএস প্যাক২০০০রবি-রবিটাকা ১৩০.৪৩*৮৬৬৬*১৫০০#৪ সপ্তাহ
মেগা অন্য অপারেটরে এসএমএস প্যাক১০০০রবি-অন্যটাকা ১৭৩.৯১*৮৬৬৬*২০০০#৪ সপ্তাহ
রাতের পাখি এসএমএস প্যাক১০০০রবি-রবি২৫ টাকা*৮৬৬৬*২৫#৩০ দিন
ব্যবহারের সময় রাত ১২ টা থেকে সকাল ৬ টা
 
দ্রষ্টব্য
- ভ্যাট প্রযোজ্য
- এই অফার শুধুমাত্র রবি প্রি পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
- রবি থেকে রবি এসএমএস ব্যালেন্স জানতে ডায়াল করুন *২২২*১০#
- রবি থেকে অন্য অপারেটরে এসএমএস ব্যালেন্স জানতে ডায়াল করুন *২২২*২০#
- গ্রাহকরা অনেকবার এই প্যাক কিনতে পারেন

Sunday, March 2, 2014

মাই অফার

বাংলালিংক নিয়ে এলো প্রতিদিন আপনার প্রয়োজনমত চমৎকার সব অফার। প্রতিদিন mo লিখে ৭৩২৩ নাম্বারে ফ্রি এসএমএস করলেই চমক।


অফারের বিস্তারিত
  • সকল বাংলালিংক গ্রাহকের জন্য (পোস্ট-পেইড, রিটেইলার, পিসিও এবং ই-ভাউচার ব্যতীত) থাকছে প্রতিদিন পছন্দমত অফার।
  • এই অফারে প্রাপ্ত বোনাস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যনত্ম যে কোন বাংলালিংক নাম্বারে (এফএনএফ ব্যতীত) ব্যবহার করা যাবে। বোনাসের মেয়াদ ১ দিন।
  • বোনাস চেক করতে ডায়াল করুন *১২৪*৩#
  • এই অফারের টার্গেট পূরণের পর (ভ্যাট প্রযোজ্য) প্রযোজ্য স্পেশাল রেট ঐ দিনের রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত উপভোগ করা যাবে।

Move fast, play hard, stay mobile and don’t miss a beat with the Samsung ATIV XE500T1C-A01BD Smart PC, designed to fit your on-the-go lifestyle. Specifications: Processor: Intel® Atom™ Z2760 (1.8GHz, 1MB) RAM : 2 GB RAM (On Board) HDD : 64 GB iNAND™ Flash Drive Display : 11.6" LED HD (1366 x 768), Graphic : Intel® HD Camera : 8MP with Flash, Front 2MP Camera, Input : Multi-Tuch (S-Pen) Bluetooth: Bluetooth 4.0 Battery : 2 Cell (Up to 12Hr +) Operating System : Windows 8 (32bit) Weight : 0.7 kg Warranty: 1 Year Color : Blue Price: 73,666 Available at Samsung Experience Stores. Move fast, play hard, stay mobile and don’t miss a beat with the Samsung ATIV XE500T1C-A01BD Smart PC, designed to fit your on-the-go lifestyle. Specifications: Processor: Intel® Atom™ Z2760 (1.8GHz, 1MB) RAM : 2 GB RAM (On Board) HDD : 64 GB iNAND™ Flash Drive Display : 11.6" LED HD (1366 x 768), Graphic : Intel® HD Camera : 8MP with Flash, Front 2MP Camera, Input : Multi-Tuch (S-Pen) Bluetooth: Bluetooth 4.0 Battery : 2 Cell (Up to 12Hr +) Operating System : Windows 8 (32bit) Weight : 0.7 kg Warranty: 1 Year Color : Blue Price: 73,666 Available at Samsung Experience Stores.

Move fast, play hard, stay mobile and don’t miss a beat with the Samsung ATIV XE500T1C-A01BD Smart PC, designed to fit your on-the-go lifestyle.

Specifications:

Processor: Intel® Atom™ Z2760 (1.8GHz, 1MB)...
RAM : 2 GB RAM (On Board)
HDD : 64 GB iNAND™ Flash Drive
Display : 11.6" LED HD (1366 x 768),
Graphic : Intel® HD
Camera : 8MP with Flash, Front 2MP Camera,
Input : Multi-Tuch (S-Pen)
Bluetooth: Bluetooth 4.0
Battery : 2 Cell (Up to 12Hr +)
Operating System : Windows 8 (32bit)
Weight : 0.7 kg
Warranty: 1 Year
Color : Blue
Price: 73,666

Available at Samsung Experience Stores.
See more

৫ টাকা বান্ডল

5_taka_bundle

৫ টাকা বান্ডল

৫ টাকা-এ অনেক কিছু। *১৩২*৫# ডায়াল করলেই মাত্র ৫ টাকায় ১৫ মিনিট টকটাইম, ৫ টি এসএমএস ও ৫ এমবি ইন্টারনেট!
অফারের বিস্তারিত
  • এই অফারটি সকল প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল (ই-ভাউচার এবং পিসিও ব্যতীত) গ্রাহকের জন্য প্রযোজ্য
  • বান্ডল মিনিট যে কোন বাংলালিংক নাম্বারে (এফএনএফ ও স্পেশাল এফএনএফ ব্যতীত) রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করা যাবে। বান্ডল এসএমএস যে কোন বাংলালিংক নাম্বারে ব্যবহার করা যাবে দিন-রাত ২৪ ঘণ্টা
  • বান্ডল ডেটা যে কোন কাজে ব্যবহার করা যাবে
  • মিনিট, ডেটা এবং এসএমএস-এর মেয়াদ বান্ডল ক্রয়ের দিন সহ থেকে ২ দিন
  • কোন গ্রাহক যদি ৫ টাকা বান্ডল-এর সাথে অন্য কোন মিক্সড বান্ডল (মিনিট, এসএমএস, এমএমএস এবং ইন্টারনেট) ক্রয় করে তাহলে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলালিংক থেকে বাংলালিংক (এফএনএফ ও স্পেশাল এফএনএফ ব্যতীত) কল-এর ক্ষেত্রে ৫ টাকা বান্ডল আগে ব্যবহৃত হবে
  • গ্রাহক একাধিকবার বান্ডল ক্রয় করতে পারবেন। একাধিকবার এই বান্ডল ক্রয়ের ক্ষেত্রে বর্ধিত মেয়াদ প্রযোজ্য হবে
  • এই বান্ডল-এর ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৬#
  • ১০ সেকেন্ড পালস্‌‌ প্রযোজ্য
  • ভ্যাট প্রযোজ্য
  • এই অফার সীমিত সময়ের জন্য

ব্যাট চালাও, ডাটা হাকাও


 

জিপি সবসময় তার গ্রাহকদের আনন্দিত রাখার চেষ্টা করে আসছে। এই বিষয়টি মাথায় রেখে, গ্রামীণফোন ক্রিকেটপ্রেমীদের জন্য নিয়ে এসেছে একটি সুযোগ।
এই সুবিধা পেতে হলে যেকোন জিপি গ্রাহককে শুধুমাত্র বাংলাদেশ টিমের খেলা চলাকালে ২০ টাকার বেশি কথা বলতে হবে এবং টার্গেট পূরণ সাপেক্ষে গ্রাহকগণ মুশফিক ও নাসিরের মোট রানের সমপরিমাণ বোনাস পাবেন।
প্রযোজ্য – শুধুমাত্র এশিয়া কাপের বাংলাদেশ ম্যাচের জন্য
রেজিস্ট্রেশন প্রক্রিয়া - রেজিস্ট্রেশন করতে *999*1# ডায়াল করতে হবে
যাদের জন্য প্রযোজ্য – সকল প্রিপেইড গ্রাহকদের (বিপিও, এমপ্লোয়ি এবং ERS ব্যতীত) জন্য প্রযোজ্য
বোনাসের মেয়াদ - বোনাসের মেয়াদ ১ দিন এবং শুধুমাত্র জিপি-জিপি এর ক্ষেত্রে প্রযোজ্য
বোনাস টকটাইমের ব্যালেন্স এবং মেয়াদ চেক - ডায়াল করুন *566*9#
ইন্টারনেট ব্যালেন্স চেক - ডায়াল করুন *566*10#
এসএমএস-এর ব্যালেন্স এবং মেয়াদ চেক - ডায়াল করুন *566*2#.
অন্যান্য শর্তাবলী -
  • এই অফারে জিপি গ্রাহকগণকে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচ চলাকালে যেকোনো লোকাল নম্বরে কমপক্ষে ২০ টাকার কথা বলতে হবে এবং টার্গেট পূরণ সাপেক্ষে গ্রাহকগণ মুশফিক ও নাসিরের মোট রানের সমপরিমাণ বোনাস পাবেন
  • যে সকল গ্রাহক ২০ টাকার টার্গেট পূরণ করবেন, তাদের প্রত্যেকে ২০ MB ডাটা পাবেন, রান যতই হোক না কেনো
  • প্রতিটি সফল প্রচেষ্টার পর ৭২ ঘণ্টার মধ্যে বোনাস টকটাইম, এসএমএস এবং ইন্টারনেট এমবি প্রদান করা হবে
  • ইন্টারন্যাশনাল কল, IVR কল ( যেমনঃ 121, 4000,প্রভৃতি), সুপার এফএনএফ, পে ফর মি, ভয়েস এসএমএস, ভয়েস ইমেইল, মাই জোন এবং বোনাস/টকটাইম, বান্ডল অফারের সুবিধা, অথবা অন্য কোনো চলতি ক্যাম্পেইনের সুবিধা টার্গেট টকটাইমের সাথে অন্তর্ভুক্ত হবেনা
  • প্রথম ৩০ রানের জন্য গ্রাহকগণ জিপি-জিপি ৩০ টাকার টকটাইম পাবেন
  • ৩০ রানের প্রতিটি অতিরিক্ত রানের জন্য গ্রাহকগণ ১টি এসএমএস পাবেন
  • বোনাস টক টাইম সর্বোচ্চ ৩০ টাকার সমপরিমাণ হবে, রান যতই হোক না কেনো
  • সকল প্রিপেইড গ্রাহকগণ টার্গেটের আওতায় থাকবেন (বিপিও, এমপ্লোয়ি এবং ERS ব্যতীত)
  • বোনাসের মেয়াদ ১ দিন এবং শুধুমাত্র জিপি-জিপি’র ক্ষেত্রে প্রযোজ্য
  • টকটাইম বোনাস জিপি-জিপি নম্বরে সকাল ৯টা থেকে ৫টার মধ্যে
  • টকটাইম বোনাস ৬০ পয়সা/ মিনিট কল অথবা কম কল রেটের ক্ষেত্রে প্রযোজ্য নয়
ক্যাম্পেইনের মেয়াদ: ১ লা মার্চ থেকে এটি শুরু হবে এবং এশিয়া কাপে বাংলাদেশ টিমের ম্যাচ পর্যন্ত চলবে

জিপি স্টারদের জন্য রোবোকপ ২০১৪!


 

গ্রামীণফোন সম্মানিত স্টার গ্রাহকদের জন্য হলিউডের বিখ্যাত সিনেমা “রোবোকপ ২০১৪” দেখার সুযোগ করে দিয়েছে। যমুনা ফিউচার পার্কের “ব্লকবাস্টার সিনেমায়” “টিকেট কিনলে একটি টিকেট ফ্রী” মডালিটিতে টিকেট কিনতে পারবেন। সঙ্গে আরও থাকছে এক প্যাকেট ফ্রী পপকর্ণ।

  • অফারটি শুধুমাত্র গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য প্রযোজ্য (বিপিও,গ্রামীণফোন/গ্রামীণফোন আইটি কর্মকর্তা, পল্লী ফোন এবং ইএরএস সংযোগধারী ব্যাতীত)।
  • প্রথম সপ্তাহ (ফেব্রুয়ারী ২৮ থেকে মার্চ ৬, ২০১৪) রোবোকপ সিনেমাটি শুধুমাত্র স্টার গ্রাহকরা উপভোগ করতে পারবেন।
  • ফ্রী টিকেট পাওয়ার জন্য ক্যাশ কাউন্টার এর সামনে নির্দিষ্ট এসএমএস (এসএমএস চার্জ প্রযোজ্য) পাঠাতে হবে। সফলভাবে এসএমএস প্রক্রিয়া সম্পন্ন হবার পর কাউন্টার থেকে টিকেট প্রদান করা হবে।
  • স্টার গ্রাহকগণ যেকোনো সংখ্যক টিকেট ক্রয়ের জন্য একটি টিকেট ফ্রী পাবেন।
  • ফ্রী টিকেটের পাশাপাশি এসএমএস করে পপকর্ণ কর্নার থেকে গ্রহন করতে পারবেন এক প্যাকেট ফ্রী পপকর্ণ।
  • আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকেট প্রদান করা হবে।
  • স্টার স্ট্যাটাস চেক করতে ডায়াল করতে হবে *১১১*৯*১# অথবা STAR লিখে এসএমএস পাঠাতে হবে 9000 এ (এসএমএস চার্জ প্রযোজ্য)।